নানার বাড়িতে বেরাতে এসে চলনবিলে ডুবে শিশুর মৃত্যু
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৭-১০-২০২০ ০৫:২৩ অপরাহ্ন
|
|
নানার বাড়িতে বেরাতে এসে চলনবিলে ডুবে শিশুর মৃত্যু
এম এ মাজিদ :
সিরাজগঞ্জের তাড়াশে নানার বাড়িতে বেড়াতে এসে চলনবিলের পানিতে ডুবে জুনাইদ হোসেন নামের (৬) বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জুনাইদ নাটোরের গুরুদাসপুর উপজেলার চাচকৈর পৌর এলাকার জুয়েল রানার ছেলে।ঘটনাটি ঘটেছে বুধবার (৭অক্টোবর) দুপুরে উপজেলার ইউনিয়নের বারুহাস গ্রামে ।
নিহতের নানা সুজাবত উল্লাহ জানান, গত কয়েক দিন আগে মায়ের সঙ্গে আমার বাড়িতে নাতি জুনাইদ বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে জুনাইদ বাড়ির পার্শ্বে খেলা করার এক পর্যায়ে চলনবিলের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা অনেক খোঁঝাখুঝির পর বাড়ির পার্শ্বে চলনবিল থেকে জুনাইদের ভাসমান মরদেহ উদ্ধার করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-১০-২০২০ ০৫:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 408 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ