শিরোনামঃ
আব্দুল জলিল ০৭-১০-২০২০ ০১:৪৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ : জুয়ার আসর থেকে পুলিশ সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভর প্যানেল মেয়র তাছির উদ্দিন তাসুকে আটক করেছে বগুড়ার শেরপুর থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ৯ টায় বাঙালী নদীতে নৌকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ তাসুসহ আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে। আর পুলিশের অভিযানে সাঁতারে নদী পার হতে গিয়ে একজন নিখোঁজ হয়েছে।
থানা এবং স্থানীয়সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ সুঘাট ইউনিয়নের বাঙালী নদীর আওলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর এলাকার বিয়ারা গ্রামের আয়নাল হকের ছেলে ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক তাছির উদ্দিন তাসু (৫০), ধুনট উপজেলার চান্দিয়ার গ্রামের আজিজ শেখের ছেলে আল হেলাল (৩৮), শেরপুর শহরের দত্তপাড়ার মৃত অনিন্দ্রনাথ তাম্বুলীর ছেলে মানিক তাম্বুলী (৩৬), শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
শেরপুর থানার এসআই ওসমান গণি জানান, ‘অভিযানে একটি নৌকা, নগদ ৩৩ হাজার ৪শ৬০টাকা, জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয় হয়েছে। এসময় কাজিপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল হাই (৪৮)নামের একজন নিখোঁজ হয়েছেন বলে তার নিকটাত্মীয় সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন জানান, ‘নিখোঁজের কথা শুনেছি। কিন্তু এখনো অভিযান শুরু হয়নি।’
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, “গ্রেপ্তারকৃতদের জুয়া আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে নিখোঁজ হয়েছে কি না সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com