তাড়াশে সংখ্যালঘু পরিবারকে মারধরের অভিযোগ
০৯ মে, ২০২৬ ০৮:১১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে সংখ্যালঘু পরিবারকে মারধরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৭-১০-২০২০ ১২:৫৮ অপরাহ্ন
তাড়াশে সংখ্যালঘু পরিবারকে মারধরের অভিযোগ
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সংখ্যালঘু পরিবারকে মারধরের অভিযোগ থানায় দেয়ার ৩ মাসেও বিচার পায়নি পরিবারটি। উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারধরে স্বীকার কালুপাড়া গ্রামের গৌতম রবিদাস ও মঙ্গলা রবিদাস জানান, একই গ্রামের প্রতিবেশি সাবিত্রী রানী, ইন্দ্র রবিদাস, খগেন্দ্র রবিদাস, আলতাব হোসেন গংয়ের সাথে বাড়ির পাশে সরকারী রাস্তাকে কেন্দ্র কথাকাটি হয়। এক পর্যায়ে তারা আমার পরিবারকে মারধর করে। পরে গত জুলাই মাসে তাড়াশ থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ ৩ মাসেও কোন বিচার পাইনি। এ বিষয়ে অভিযুক্ত সাবিত্রী রানী, ইন্দ্র রবিদাস, খগেন্দ্র রবিদাস, আলতাব হোসেন গংরা জানান, বাড়ির পাশ দিয়ে সরকারী রাস্তা রয়েছে। কিন্ত আমাদের বাড়ির জায়গা সীমানা ঘেষে বেড়া দিয়েছি। এ নিয়ে তাদের সাথে গন্ডগল হয়। তাড়াশ থানার এসআই সোলায়মান হোসেন বলেন, অভিযোগ বিষয়ে তদন্ত করা হয়েছে। আদালতে প্রসিকিউসন পাঠানো হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-১০-২০২০ ১২:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 364 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com