শিরোনামঃ
আব্দুল জলিল ০৭-১০-২০২০ ০৯:৫২ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাজীপুর উপজেলা শাখার এক আলোচনা সভা (৬ অক্টোবর)মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল আজিজ মল্লিক। সভার প্রথমে প্রয়াত কমরেড, কাজিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজগর আলীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিরাজ গন্জ জেলা কমিটির বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ইসমাইল হোসেন।
বাংলাদেশ তথা নদী তীরবর্তী এলাকার এক সময়ের ধনাঢ্য কৃষক আজ যমুনা নদীর করাল গ্রাসে সর্বসান্ত হয়ে ভুমিহীনে পরিনত হয়েছে।
সরকারের ভুল নীতির কারণে, জমি জেগে উঠলেও তারা খাজনা খারিজ, ক্রয়-বিক্রয় করতে পারেনা।
নিজের জমি চরে জেগে উঠলেও তারা ভোগদখল করতে পারে না।
এলাকার টাউট, সরকার দলীয় সন্ত্রাসী, দুর্নীতিবাজ নেতা কর্মীরা বালু মহাল করে, বালু বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কৃষক আরো নিঃস্ব হয়ে পড়ছে।
আলোচনা সভায় নদী ভাঙলেই জমি খাস,-এই কালো আইন বাতিল করে প্রকৃত কৃষকদের সর্বস্বত্ত্ব মালিকানা প্রদানের জোর দাবি জানানো হয়।
সভায় আগামী ২০ অক্টোবর' মঙ্গলবার ডিসি অফিসে মানববন্ধনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
অতঃপর বাংলাদেশ যুব ইউনিয়ন কাজিপুর উপজেলা শাখার সম্মেলন আগামী ০৯ অক্টোবর(শুক্রবার)' অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথি সংগ্রামী জননেতা কমরেড ইসমাইল হোসেন তার বক্তৃতায় দাবি দাওয়ার সাথে একাত্মতা ঘোষণা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, ক্ষেতমজুর সমিতির সিরাজ গন্জ জেলার বিপ্লবী নেতা কমরেড আব্দুল কাদের, কমরেড গোলাম ফারুক বি এস সি, যুব নেতা আব্দুল মমিন, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, হায়দার আলি প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com