সাইফউদ্দিনের চ্যালেঞ্জে সাকিবের পরাজয়
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:৫৪ পূর্বাহ্ন

  

সাইফউদ্দিনের চ্যালেঞ্জে সাকিবের পরাজয়

নিউজরুম
১৬-১১-২০২০ ০৭:৫৬ অপরাহ্ন
সাইফউদ্দিনের চ্যালেঞ্জে সাকিবের পরাজয়

 সাকিব আল হাসানের সঙ্গে তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের দুই ওভারে ২২ রানের চ্যালেঞ্জ খেলার কথা ছিল। কিন্তু সাকিব পুরো প্রস্তুতি নিয়েই এই ম্যাচটি খেলতে নামবেন বলে আপাতত সাইফউদ্দিনের চ্যালেঞ্জ গ্রহণ করেননি। তবে সোমবার ৪ বলে ৮ রানের ছোট্ট একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং সেই চ্যালেঞ্জে জিততে পারেননি সাকিব। চার বলে সাকিব নিতে পারেন মাত্র দুটি রান।

চ্যালেঞ্জটি অনায়াসেই জিতে সাইফউদ্দিন বলেছেন, ‘এটা আসালে ম্যাচ নয়, সাকিব ভাইকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। উনি ২ ওভারের চ্যালেঞ্জটা কয়েকদিন পর নেবেন। আজ আমরা ৪ বলে ৮ রানের একটি চ্যালেঞ্জ ম্যাচ খেলেছি। কথা ছিল সাকিব ভাই ৪ বলে ৮ রান করবেন, কিন্তু উনি দুই রান নিতে পেরেছেন।’

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব রবিবারই প্রথমদিনের মতো স্কিল অনুশীলন করেছেন। গত দুইদিনের ব্যাটিংয়ে খুব একটা জড়তা দেখা যায়নি সাকিবের মধ্যে। তবুও পুরোপুরি প্রস্তুত হয়েই সাইফউদ্দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন। এ কারণে আরও কদিন সময় নিয়েছেন।

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে মাঠে নামবেন সাকিব। আগেরদিন মিরপুরের একাডেমিতে বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন সাকিব। সোমবার আরও কঠোর প্রস্তুতি নিয়েছেন। শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে গ্রানাইটের ওপর বলের গতি বাড়িয়ে নিয়ে করেছেন ব্যাটিং অনুশীলন। আগেরদিনের মতো এখানেও দেখান দুর্দান্ত আগ্রাসন। কোমর সমান উচ্চতার বল একটিও ছাড়েননি। সামনের পায়ে ভর করে লং অফ, লং অন দিয়ে মেরেছেন একের পর এক ওভার বাউন্ডারি। বড় শটের পসরাই সাজান। বাউন্সারেও বাউন্ডারি হাঁকাতে চেষ্টা করেছেন।


নিউজরুম ১৬-১১-২০২০ ০৭:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com