বেলকুচিতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালেন স্কাউট সদস্যরা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-১০-২০২০ ১০:০৩ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালেন স্কাউট সদস্যরা
জহুরুল ইসলাম:
"ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান" এই পতিপাদ্য বিষয় সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্কাউট এর উদ্যোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সরকার ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী বাঁচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল সারা বাংলাদেশে খাওয়ান হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিনব্যাপী বেলকুচি উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে বেলকুচি উপজেলা স্কাউট এর উদ্যোগে 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানে মাঠ কর্মীদের পাশাপাশি কাজ করছেন বাংলাদেশ স্কাউটের বেলকুচি উপজেলা নির্বাহী কমিটির সদস্য ও কল্যানপুর রওশনীয়া দাখিন মাদ্রাসার প্রশিক্ষক মোঃ আব্দুল হাসনাত। এ সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলার মৌমাছি মুক্ত মহাদলের রোভার মেট রাব্বি, আরো অন্যান্য স্কাউট এর সদস্য উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-১০-২০২০ ১০:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 384 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ