সিরাজগঞ্জে দুইশত পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
০৯ মে, ২০২৬ ০৯:২২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে দুইশত পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-১০-২০২০ ০৯:০৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে দুইশত পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে ২শ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪ টার সময় সদর উপজেলার সায়দাবাদ উচ্চ বিদ্যালয় সংলগ্নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত লাবু আহমেদ (৩৮) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের শোলা কুড়া গ্রামের আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে। মিজানুর রহমান (২১) একই উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামগাতী গ্রামের আব্দুল খালেকের ছেলে। নুর আলম (৩৬) বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে ও বিল্লাল হোসেন (৩৪) সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশের ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর দিকনিদের্শনায় এস আই নাজমুল হকসহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সদর উপজেলার সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-১০-২০২০ ০৯:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 927 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com