শিরোনামঃ
দিলীপ গৌর ০৬-১০-২০২০ ০৬:৩৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : গত ৪ আক্টোবর রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এক অভিযান চালিয়ে শাহাজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের কৈজুরী বাজারস্থ নৌকাঘাট এলাকা থেকে ৮‘শ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল ও ০২ টি সিমসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ী কৈজুরী গ্রামের মৃত মাহমুদ শেখের পুত্র সাইদুর রহমান (৪৬)। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬ (১) সরনীর ১০ (ক) ধারায় মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। পরে থানা উক্ত মাদক ব্যবসায়ীকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com