ঘটনার চার মাসেও গ্রেপ্তার হয়নি গৃহবধু তানজিলা হত্যার আসামী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ঘটনার চার মাসেও গ্রেপ্তার হয়নি গৃহবধু তানজিলা হত্যার আসামী

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৬-১০-২০২০ ০৬:১৯ অপরাহ্ন
ঘটনার চার মাসেও গ্রেপ্তার হয়নি গৃহবধু তানজিলা হত্যার আসামী
এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে তানজিলা খাতুন (২৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যার গুজব ময়না তদন্তে হত্যাকান্ড বলে প্রমাণিত হয়। সেই হত্যাকান্ডের ৪ মাস অতিবাহিত হলেও আসামীদের গ্রেপ্তার না করার অভিযোগ তুলেছেন গৃহবধূ তানজিলার বাবা মামলার বাদী রেজাউল করিম। মামলা সূত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের নওখাঁদা গ্রামের রেজাউল করিমের মেয়ে তানজিলা খাতুনের বিয়ে হয় একই ইউনিয়নের লালুয়ামাঝিরা গ্রামের মোজদার মন্ডলের ছেলে বাবলু মন্ডলের সাথে। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে তানজিলাকে তার স্বামী ও শশুর বাড়ির লোকজন শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। শেষ পর্যন্ত এবছর জুলাই মাসের ৮ তারিখে ৪ মাসের অন্তঃসত্ত্বা তানজিলাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। এ ঘটনায় ১৩ জুলাই তানজিলার স্বামী বাবলু মন্ডল, শশুর মোজদার মন্ডল, ভাশুর হাকিম মন্ডল, মিলন ও বেদেনা খাতুনকে আসামী করে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গৃহবধূ তানজিলার বাবা ও মামলার বাদী রেজাউল করিম অভিযোগ করেন, হত্যাকারীরা তানজিলার মরদেহ তার নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে তাড়াশ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান। ময়না তদন্ত প্রতিবেদনেও এটি হত্যাকান্ড বলে প্রমাণিত হয়। অথচ সেই হত্যাকান্ডের তিনমাস পেরিয়ে গেলেও একজন আসামীকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ প্রসঙ্গে তাড়াশ থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, আসামীরা এলাকার বাইরে পালিয়ে রয়েছেন। তাদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-১০-২০২০ ০৬:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 467 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com