শিরোনামঃ
দিলীপ গৌর ০৬-১০-২০২০ ০৭:১৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে আজ ৬ অক্টোবর মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর শহরে বিক্ষোভ মিছিল ও ৩টি স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের স্থান গুলো হলো, শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার চত্বর, দ্বারিয়াপুর বাটারমোড় ও শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর।
শাহজাদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে মুখে কালো কাপড় বেঁধে “সোনার বাংলায় ধর্ষকদের স্থান নাই” এই স্লোগান দিয়ে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার থেকে শুরু হয়। এরপর শহরের মনিরামপুর ও দ্বারিয়াপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর, বাটারমোড় ও কলেজ শহীদ মিনার চত্বরে ৩টি মানববন্ধন কর্মসূচী পালন করে। প্রায় ১ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- মুসফিকুর রহমান, সুমাইয়া পারভীন, আনিকা ইসলাম, হাবিব হোসেন, রাসেল হোসেন, নিশান, শাকিল হোসেন, হাসিবুল ইসলাম, মাহমুদুল হাসান সানি প্রমুখ।
বক্তারা অবিলম্বে নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনাার সাথে জড়িত সবাইকে দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়াও দেশের সকল নারী নির্যাতন ও ধর্ষণের সুষ্ঠু বিচার দাবী করেন তারা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com