রায়গঞ্জে বিবাদমান জমি হতে গাছ কর্তনের অভিযোগ
৩০ এপ্রিল, ২০২৬ ০৩:৫৪ পূর্বাহ্ন

  

রায়গঞ্জে বিবাদমান জমি হতে গাছ কর্তনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৫-১০-২০২০ ১১:১৬ অপরাহ্ন
রায়গঞ্জে বিবাদমান জমি হতে গাছ কর্তনের অভিযোগ
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিলে প্রভাবশালী কর্তৃক অন্যের জমি হতে দেড় লাখ টাকা মুল্যের গাছ কর্তনের অভিযোগ উঠেছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ধুবিল ইউপির চৌধুরী ঘুঘাট গ্রামের রায়হান আলীর পৈত্রিক সম্পত্তি ঘুঘাট মৌজা,জেএল নং ১০২,সিওস খতিয়ান-১৫,এসএ খতিয়ান-৮,আরএস খতিয়ান-৪৩,আরএস দাগ নং-৯৩২ এর মোট ৭৯ শতক জমি ভোগ দখল করতে থাকাবস্থায় আরএস রেকর্ডে ভুল বশত: ২৯ শতক জমি ১ নং খাস খতিয়ানে যাওয়ায় ২০০৭ সালে রেকর্ড কারেকশন মামলা দেয়। মামলায় সরকার পক্ষে রায় হলে জমির মালিক আবারও ২০১৭ সালে হাইকোর্টে মামলা করেন। বর্তমানে হাইকোর্ট উক্ত জমিতে স্থিতিবস্থা জারী করেন। বিবাদমান জমির চলমান মোকর্দ্দমা থাকার সুযোগে গ্রামের প্রভাবশালী আব্দুর রাজ্জাক গংয়েরা গত ২৬ সেপ্টেম্বর ভোরে ২ টি ইউক্যালিপটাস গাছ,( যার আনুমানিক মুল্য দেড় লাখ টাকা) কর্তন করে নিয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট তহশিলদারকে অবগত করলেও কোন ব্যবস্থা না নেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন বলে অভিযোগকারী জানান। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন বলে ঊপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৫-১০-২০২০ ১১:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 299 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com