শিরোনামঃ
দিলীপ গৌর ০৪-১০-২০২০ ০৬:৫০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ৬ জন কুখ্যাত চোরকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। গত শনিবার রাতে পৃথক অভিযানে তাদের ৬ জনকে আটক করা হয়। আজ ৪ অক্টোবর রোববার তাদেরকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন,দ্বারিয়াপুর গ্রামের সাদেক আলীর ছেলে (ধলু) (৪০), সরিষাকোল মধ্যপাড়ার আঃ মজিদের ছেলে মোঃ রাশেদুল ইসলাম (২৬), শেরখালী উকিল পাড়ার মোঃ শুকুর আলীর ছেলে মোঃ সোহেল রানা সাথী (২৮), দ্বাবারিয়া মধ্যপাড়ার মৃত আমদ আলীর ছেলে মোঃ রেজা (৩০), শেরখালী মধ্যপাড়ার মৃত শামছুল শেখের ছেলে মোঃ ভাষা শেখ (৩০), স্বরুপপুর পশ্চিমপাড়ার দুলালের ছেলে রতন প্রাং (৩০)।
তাদের কাছ থেকে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ চোরকে আটক করা হয়। আটককৃত সবাই এলাকার কুখ্যাত চোর ও মাদক বিক্রেতা। তাদের প্রত্যেকের নামে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।
তিনি আরো জানান, শাহজাদপুর পৌর শহরের চুরি বেড়ে যাওয়ায় আমরা চুরি রোধে বিশেষ অভিযান পরিচালনা করছি। যতোদিন পর্যন্ত না চুরি বন্ধ হবে ততোদিন এই অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com