শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-১০-২০২০ ০৪:০৭ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে রবিউল খাঁন (৪০) নামের একজন শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে বেলকুচি পৌর এলাকার সূবর্নসাড়া দক্ষিন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত করিম খাঁনের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম জানান, সূবর্ণ সাড়া দক্ষিন পাড়া গ্রামের রবিউল খাঁন নামের একজন তার নিজ ঘরে আত্মহত্যা করেছে। আমরা খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেলারেল হসপিটালে প্রেরণ করেছি। এ ব্যাপারে থানায় আত্মহত্যা জনিত মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com