তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতির নানীর ইন্তেকাল
২৬ জুলাই, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

  

তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতির নানীর ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৪-১০-২০২০ ০৩:৪০ অপরাহ্ন
তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতির নানীর ইন্তেকাল

এম এ মাজিদ : মানবজমিন চলনবিল প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিরাজগঞ্জ কন্ঠ ডটকমের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সহ সভাপতিএম এ মাজিদের নানী গোলেজান বেগম (৯০) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। গোলেজান বেগম তাড়াশ উপজেলার নওঁগা ইউনিয়নের মহিষলুটি গ্রামের মো: মোন্তাজ প্রামানিকের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গোলেজান বেগম বার্ধক্যজনিত কারনে শনিবার (৩ অক্টোবর) রাত পোনে ১১টার দিকে মহিষলুটি গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০) বছর। তিনি স্বামী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় মহিষলুটি মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা গোলাম মোস্তফা এবং সাধারন সম্পাদক ও নয়াদিগন্ত সংবাদদাতা মো: লুৎফর রহমান ।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-১০-২০২০ ০৩:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com