সলঙ্গায় ডিবির অভিযানে গাঁজা সহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:২৪ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ডিবির অভিযানে গাঁজা সহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৪-১০-২০২০ ০৫:০০ পূর্বাহ্ন
সলঙ্গায় ডিবির অভিযানে গাঁজা সহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার
সলঙ্গা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলংগার ধোপাকান্দি গ্রামে ডিবি পুলিশ শনিবার (৩ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে ১০ কেজি শুকনা গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- কুড়িগ্রামের উলিপুর উপজেলার কামালখামার মধ্যপাড়া গ্রামের গোলাম উদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলাম (৩০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার খিদিরপুড় গ্রামের আলমগীর হোসেন আলোর ছেলে তুসার হোসেন (২১) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের আবু সাঈদের স্ত্রী সম্পা আক্তার (২০)। ডিবির ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৪-১০-২০২০ ০৫:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 343 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com