শিরোনামঃ
দিলীপ গৌর ০৩-১০-২০২০ ০৬:০৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : গত ৩০ সেপ্টেম্বর বুধবার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌ-বন্দর সংলগ্ন রূপবাটি ইউনিয়নের রামখারুয়া গ্রামে জাতীয় যুব জোটের ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সংগ্রামী যুব নেতা হাসানুজ্জামান তুহিন।
রূপবাটি ইউনিয়ন যুব জোটের অহবায়ক আবু হানিফ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর জাসদের সহ-সভাপতি কাজী হাসিব ফারুকি সোহেল, উপজেলা যুব জোটের সভাপতি সায়েমুল ইসলাম শোভন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, পৌর জাসদের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ঝংকার, পৌর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) শাহজাদপুর উপজেলা সভাপতি সৈয়দ আদিত্য, উপজেলা ছাত্রলীগ (জাসদ) সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল রাশেদ ও কলেজ ছাত্রলীগের (জাসদ) সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com