শিরোনামঃ
দিলীপ গৌর ০৩-১০-২০২০ ০৫:৫১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল ২ অক্টোবর শুক্রবার সকালে শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ী মহল্লার প্রগতি বালিকা বিদ্যালয় মাঠে আসন্ন পৌর সভা নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরু লোদী তিনি বলেন, আমাকে মনোনয়ন দিলে আমি শাহজাদপুর পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।
সেই সাথে শাহজাদপুরকে মাদক মুক্ত করবে ও জবাব দিহিতামূলক পৌরসভা গড়ে তুলব। বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর সোরহাব হোসেন, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রকিবুল হাসান, সাবেক ব্যাংক ম্যানেজার আবু সাঈদ সরকার, তৌহিদুর রহমান এ্যাপোলো, মফিজ উদ্দিন, হিরু বিশ্বাস, রাইয়ান লোদী, মিলন লোদী, রফিকুল ইসলাম, দিলদার হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ক্রীড়াবিদ রফিক বিশ্বাস। মত বিনিময় সভা শেষে ১‘শ ৫০ দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিরতণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com