শিরোনামঃ
আব্দুল জলিল ০৩-১০-২০২০ ০৪:৫৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল শিক্ষার্থী।শনিবার (৩ অক্টোবর) পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব কাজিপুর নামের এই সংগঠনটি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সোনামুখী, চালিতাডাঙ্গা, শিমুলদাইড়, ছালাভরা. মেঘাই নদী বন্দর ঘাট, আলমপুর চৌরাস্তা, সিমান্তবাজার এবং গান্ধাইল বাজারে ডাস্টবিন স্থাপন করেন। সকাল সাড়ে দশটায় সোনামুখীতে এই কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁ জেলার সিনিয়র সহকারি জজ আবু তালেব। তিনি বলেন, “ছাত্ররাই দেশের ভবিষ্যত। কাজিপুরের প্রতি দায়বদ্ধতা থেকেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কাজিপুরের শিক্ষার্থীরা একাত্ম হয়ে এই সংগঠনটি গড়েছে। আশা করি তারা নিজেদের মধ্যে যথাযথ নেটওয়ার্কিং এবং কাজিপুরে বিভিন্ন সমাজসেবা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে যাবে।”
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল জলিল, কাজিপুর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক একরামুল হক বিধু, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সভাপতি আল ইমরান ত্বোহা, সাধারণ সম্পাদক আল ইমরান সনেট সহ কমিটির সদস্যগণ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com