বেলকুচিতে একই দিনে ৬ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
২৮ এপ্রিল, ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ন

  

বেলকুচিতে একই দিনে ৬ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-১০-২০২০ ০৪:২৩ অপরাহ্ন
বেলকুচিতে একই দিনে ৬ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একই দিনে ৬ বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার (২ অক্টোবর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়।

প্রথমে বিকাল ৪ টায় বেলকুচি পৌরসভার দেলুয়া উত্তরপাড়া এলাকায় দশম শ্রেণীর ছাত্র (১৬), বিকাল ৫ টায় বয়ড়াবাড়ী এলাকায় একাদশ শ্রেণীর ছাত্রী (১৬), সন্ধ্যা ৬ টায় পৌরসভার চালা অফিসপাড়া এলাকায় একাদশ শ্রেনীর ছাত্রী (১৭), রাত ৮ টায় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাগানবাড়ী গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী (১১), রাত ৯ টায় দৌলতপুর দক্ষিনপাড়া গ্রামে নবম শ্রেনীর ছাত্রী (১৩) এবং রাত ১০ টায় বেলকুচি পৌরসভার মুকুন্দগাতী এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়ে গুলো বন্ধ করা হয়। ছয়টি বাল্যবিবাহের পাচটিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বর অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিয়েগুলো বন্ধ করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে বর ও কনের বাবার কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন, বেলকুচি থানা পুলিশের এএসআই মোস্তাফিজুর রহমান ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-১০-২০২০ ০৪:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 601 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com