শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-১০-২০২০ ০৩:৩৫ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একই রাতে দুইটি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে গুলো বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৭.০০ টায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামে একাদশ শ্রেণীর ছাত্রী (১৬) এর সাথে বেলকুচি উপজেলার ভাংগাবাড়ী ইউনিয়নের নিশিবয়ড়া গ্রামের এক চাকুরীজীবি (২৩) এর এবং রাত ৯.০০ টায় বেলকুচি পৌরসভার চালা সাতমাথা এলাকায় কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের দশম শ্রেনীর ছাত্রী (১৫) এর সাথে চালা সাতমাথা এলাকার এক সিএনজি চালক (২৫) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। দুটি বাল্যবিয়েতেই কনে অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিয়েগুলো বন্ধ করে প্রত্যেক প্রযোজ্যক্ষেত্রে কনের বাবার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয় এবং বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট পনের হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন, বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ ও আনসার সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com