শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-১০-২০২০ ০৩:০০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: বিশ্ব হাসি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে চাইল্ড হেলথ এয়ারনেস ফাউন্ডেশনের উদ্যেগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে ৩৬০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব আব্দুস সালাম, চাইল্ড হেলথ এয়ারনেস ফাউন্ডেশনের পরিচালক ডা. বিজয় কৃঞ্চ দাস, প্রোগ্রাম ম্যানেজার শাহ আলম, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ আলী, মাগুড়া ইউপি চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল ও তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সহ আরো অনেকেই। ত্রাণ সামগ্রীর মধ্য ছিল, চাল, ডাল, চিড়া, চিনি, লবন ও ডাল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com