শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-১০-২০২০ ০৩:২৫ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক সংস্কার কাজ শুরু করলেন স্থানীয় সরকারের প্রকৌশলী বিভাগ।
দেশ ব্যাপী এক যোগে "মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার" এই শ্লোগানকে ধারন করে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সড়কে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষন মাসে আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত সকল সড়ক মেরামত কাজ শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী রাইসুল আরেফিন সহ প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com