শিরোনামঃ
আব্দুল জলিল ০২-১০-২০২০ ০১:০২ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে সদ্য প্রয়াত নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়কে মাননীয় প্রধানমন্ত্রি নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ দেয়ায় প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। শুক্রবার (২ অক্টোবর) সকালে এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা এবং প্রকৌশলী জয়কে শুভেচ্ছা জানান জোটের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট গীতিকার, সুরকার শেখ শাহ আলম।
তিনি জানান,দেশরত্ম মাননীয় প্রধানমন্ত্রি নাসিম পরিবারের বড় সন্তান সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়কে তার পিতার আসনে উপ নির্বাচনে মনোননয় দেয়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ অনেক খুশি। এই নির্বাচনে জয় সাহেবের নির্বাচনি প্রচারের গানের দায়িত্ব নিচ্ছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। প্রচারের পাশাপাশি ভোটের মাঠে সরব উপস্থিতি থাকবে জোটের সকল নেতাকর্মির। বিবৃতিতে লায়লা নাসিম বিথি, সাবরিনা সুলতানা ও প্রথমা জয় এর রোগমুক্তি কামনা করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com