সলঙ্গায় স্বরস্বতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
২৭ এপ্রিল, ২০২৬ ০৮:০৫ অপরাহ্ন

  

সলঙ্গায় স্বরস্বতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০১-১০-২০২০ ০৮:০৪ অপরাহ্ন
সলঙ্গায় স্বরস্বতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
জি,এম স্বপ্না : আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতার চুড়ান্ত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সিরাজগন্জের সলঙ্গায়। বৃহ:বার ( ১ অক্টোবর) বিকেলে সলঙ্গার হাটিকুমরুল ইউপির স্বরস্বতী নদীতে তিন দিন ব্যাপী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় 'ক' গ্রুপে চ্যাম্পিয়ন হয় কাঁঠালবাড়ীয়ার (টাইগার নৌকা) মাঝির দল। 'খ' শাখায় প্রথম হয় শাওপাড়ার ( আল্লাহর দান নৌকা) মাঝির দল। প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান,আওয়ামী লীগ নেতা হেদায়েতুল আলম ( আলম রেজা) সহ সম্মানীত অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে স্বরস্বতী নদীর দুই পাড়ে প্রায় এক কিলোমিটার জুড়ে উৎসুক নারী- পুরুষ দর্শকের ভীড় নামে। নৌকা বাইচ প্রতিযোগীতার ভাষ্যকর ছিলেন,আব্দুর রশিদ ও আব্দুল মান্নান।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০১-১০-২০২০ ০৮:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 343 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com