শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০১-১০-২০২০ ০৭:৫৬ অপরাহ্ন |
টাঙ্গাইলের নাগরপুরে মিনহাজ (১৩) নামে কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়েছে। সে উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসি গ্রামের জুলু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো.আবুল হাশেম।
জানা যায়, বৃহস্পতিবার( ১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছিল। এর মধ্যেই মিনহাজ মাছ ধরতে শুনশী বিলে যায়। কিছুক্ষন পর একই এলাকার জালালের ছেলে সিফাত বিলে গিয়ে মিনহাজের খালি নৌকা ভাসতে দেখে মিনহাজের বাড়িতে এসে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা বিলের পানিতে খোজাখুজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। ধারনা করা হচ্ছে মাছ ধরার কোন এক সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com