শিরোনামঃ
দিলীপ গৌর ০১-১০-২০২০ ০৭:৩৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : “মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে অক্টোবর এবং মার্চ মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস হিসেবে প্রতিপালনের অংশ হিসেবে আজ ১ অক্টোবর বৃহস্পতিবার নরিনা ইউনিয়নের এলজিইডি শাহজাদপুর উপজেলাতে মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার শ্লোগানকে ধারণ করে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজের উদ্ভোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক।
উদ্ভোধন শেষে রাস্তার স্লোপে মাটি এবং মাটি ভর্তি বস্তা দেওয়া অবাঞ্ছিত ছোট গাছ পরিষ্কার করা, রাস্তার স্লোপে সঠিক রক্ষণাবেক্ষণ করা প্রসঙ্গে দিক নির্দেশনা প্রদান করেন। উল্লেখ থাকে যে, মাস ব্যাপি কর্মসূচীর এলজিআরডি ৩০ সেপ্টেম্বর বিকেল বেলা ভার্চুয়াল সমাবেশের মাধ্যশে দেশব্যাপি উদ্ভোধন করেন। উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক জানান, এবারের দীর্ঘমেয়াদী বন্যায় রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বেশির ভাগ রাস্তা বিভিন্ন প্রকল্পে পেশ করা হয়েছে। এই অর্থবছরের শেষের দিকে রাস্তাগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যস্ত করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com