উল্লাপাড়ায় ৪ ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-১০-২০২০ ০৭:১৪ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ৪ ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফার্মেসির মালিক ও এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হাসান খাঁন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরশহরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় সাথী মেডিকেল হল ৫ হাজার ,জুই মেডিকেল হল ৫ হাজার ,নিউ উল্লাপাড়া মেডিকেল হল ৫ হাজার এবং জামাল মেডিকেল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অনুমোদনহীন কোম্পানির গো-খাদ্য জব্দ করে ধব্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউট ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোর্শেদ উদ্দিন। অন্যদিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের সেকেন্দার আকন্দর ছেলে বাবলু আকন্দ রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত মাংস সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-১০-২০২০ ০৭:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 819 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ