কাজিপুরে ইউ্এনও’র গাড়ি চালক স্ট্রোক করে মারা গেলেন
২৯ এপ্রিল, ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন

  

কাজিপুরে ইউ্এনও’র গাড়ি চালক স্ট্রোক করে মারা গেলেন

আব্দুল জলিল
০১-১০-২০২০ ০৫:৫৩ অপরাহ্ন
কাজিপুরে ইউ্এনও’র গাড়ি চালক স্ট্রোক করে মারা গেলেন

কাজিপুর প্রতিনিধিঃ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের খন্ডকালিন গাড়ি চালক মজনু মিয়া । তিনি কাজিপুর পৌর সভার নিয়মিত গাড়ি চালক ছিলেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  জানা গেছে , বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় গাড়ি চালিয়ে ইউএনওকে নিয়ে তিনি সোনামুখী বাজারে যান। সেখানে অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান চলছিলো। গাড়ি থামিয়ে তিনি বসেছিলেন গাড়ির মধ্যে। এরপর হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। তাৎক্ষণিক তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিনুর রহমান জানান, পথেই মজনু মিয়া মারা গেছেন।


আব্দুল জলিল ০১-১০-২০২০ ০৫:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 650 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com