শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-১০-২০২০ ০৫:৩২ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সারা বিশ্বের মানুষ যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, সরকার দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক সকল অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মিটুয়ানী গ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠান হবে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে। নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে বিলের পাড়দিয়ে বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষের জনসমাগম হবে। এতে এ উপজেলায় করোনার ঝুকি বাড়বে বলে মনে করেন অনেকেই। ইতি পূর্বে গত ২১ সেপ্টেম্বর সোমবার বেলকুচি উপজেলা একই ইউনিয়নের পিরারচর-লক্ষিপুর হুরাসাগরে জনবহুল একত্রে করে নৌকা বাইচ অনুষ্ঠান হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর জন্য সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সকল ধরনের সামাজিক অনুষ্ঠান শিথিল করেছে সরকার। নিষিদ্ধ থাকার পরে উপেক্ষা করছেনা বেলকুচি উপজেলা গ্রাম আঞ্চালের মানুষ। উৎস জনতা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে দেখা দেওয়ার লক ডাউন ঘোষণা করা হয়েছিল, জরুরি কাজ ছাড়া বাড়ির বাহির হওয়া যাবেনা, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই দরনের অনুষ্ঠান আয়োজন করাটা কি ঠিক? বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, উপজেলায় মোট ১৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে এখনও ৮ জন করোনার রোগী আছে। বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোফাখখারুল বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা পৃথিবীতে ভয় ও আত্নকের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশের মধ্যে এ ধরনের অনুষ্ঠান না করাই ভালো। সামনে শীতকাল ঠান্ডার মধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখাদিবে এমনটাই মনেকরা হচ্ছে। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান এই প্রতিবেদককে বলেন, মহামারী করোনার সময় জনগন সমাগম করে নৌকা বাইচ করা ঠিক না। আয়োজকদের নিষেদ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com