শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-১০-২০২০ ০৪:৫৮ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারের ৩ টি দোকান থেকে আনুমানিক ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধবংস করেছেন এবং একই সাথে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক। নিষিদ্ধ ও অবৈধ কারেন্ট জাল বিক্রয় করার অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ হাফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত বেলকুচি পৌরসভাস্থ মুকুন্দগাতী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মুকুন্দগাতী বাজারের জাল ব্যবসায়ী আবুল কালামকে ৫ হাজার, আকতার হোসেনকে ৫ হাজার ও শামীম রেজাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। "মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০" এর আওতায় ৩ টি দোকানীকে মোট ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা ও ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসান মাহমুদুল হক, পেশকার মোঃ হাফিজ উদ্দিন, পুলিশ বাহিনীর ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com