তাড়াশে গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষন মাস উদযাপন
২১ এপ্রিল, ২০২৬ ০৩:৪৯ পূর্বাহ্ন

  

তাড়াশে গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষন মাস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-১০-২০২০ ০৩:৫৬ অপরাহ্ন
তাড়াশে গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষন মাস উদযাপন
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ স্লোগানকে সামনে নিয়ে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার কোহিত বাজার সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে ওই সড়ক মেরামতের কাজের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী বাবুল মিয়া জানান, ‘বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এলজিইডি যথাযত মর্যাদার সংগে উদযাপন করছে। এজন্য বছরব্যাপী নিয়মিত সড়ক রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে এলজিইডি অক্টোবর মাসকে ‘গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ মাস’ হিসেবে ঘোষণা করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তাড়াশ অফিসের কর্মকর্তা কর্মচারীগণসহ স্থানীয় গণ্যমান্যরা।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-১০-২০২০ ০৩:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 389 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com