শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-১০-২০২০ ০২:০৭ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুস সামাদ সরকার (৬০) নামের এক জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে এ ঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহত জেলে ওই গ্রামের মৃত. খলিল সরকারের ছেলে।
উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুন্দইল গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ হেল বাকী জানান, কৃষক সামাদ সরকার দুপুরে গ্রামের পশ্চিম পাশে বিলের মধ্যে ছোট ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এদিকে বৃষ্টিপাতে সঙ্গে বজ্রপাত শুরু হলে ওই জেলের ওপর গিয়ে বজ্রপাত পড়ে। এ সময় জেলে পানির মধ্যে পড়ে ডুবে যায়। তখন স্থানীয়রা তাকে দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com