জয় নৌকা প্রতীক পাওয়ায় সোনামুখীতে আনন্দ মিছিল
০৮ নভেম্বর, ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন

  

জয় নৌকা প্রতীক পাওয়ায় সোনামুখীতে আনন্দ মিছিল

আব্দুল জলিল
০১-১০-২০২০ ১০:১৬ পূর্বাহ্ন
জয় নৌকা প্রতীক পাওয়ায় সোনামুখীতে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টারঃ সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের পুত্র ও কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়কে আসন্ন উপ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। গতকাল(৩০ সেপ্টেম্বর) দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা দেন। বিকেলে সোনামুখী ইউনিয়ন আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিগণ জয়কে নৌকা প্রতীক দেয়ায় এক আনন্দ মিছিল বের করে। কাজিপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর নেত্বৃত্বে মিছিলটি সোনামুখী বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়েছে।

উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, ্উপজেলা  মহিলা ভা্ইস চেয়ারম্যান শাপলা খাতুন, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ন সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র সাহা সাগর, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুল ইসলাম, সম্পাদক আরিফুল ইসলাম, পলাশ বাবু রনিসহ সোনামুখী ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মিগণ অংশ নেন।


আব্দুল জলিল ০১-১০-২০২০ ১০:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 276 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com