কাটাখালীর উন্নয়নে সঠিক নেতৃত্ব চিনতে ভুল করবেন না: নানক
০২ আগস্ট, ২০২৬ ০৭:০০ পূর্বাহ্ন

  

কাটাখালীর উন্নয়নে সঠিক নেতৃত্ব চিনতে ভুল করবেন না: নানক

নিউজরুম
১৬-১১-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন
কাটাখালীর উন্নয়নে সঠিক নেতৃত্ব চিনতে ভুল করবেন না: নানক

আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে রাজশাহীর কাটাখালী এলাকার ছাত্র ও যুবসমাজের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কাটাখালী এলাকার অতীত ছিল জামায়াতের তথাকথিত ঘাঁটি। সেই ঘাঁটিকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করার পাশাপাশি এলাকায় উন্নয়নের জোয়ার এনেছেন কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। যার নেতৃত্বে পৌর এলাকা সুন্দর হয়েছে তাকে আরও সুন্দর করার দায়িত্ব দিতে হবে। কাটাখালীর উন্নয়নে কেউ সঠিক নেতৃত্ব চিনতে ভুল করবেন না।
আসন্ন কাটাখালী পৌরসভার নির্বাচন উপলক্ষে ছাত্র ও যুবসমাজের সাথে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার বিকালে মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। নানক বলেন, জামায়াত-শিবিরের অত্যাচারে কাটাখালী এলাকায় আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসবাস করতে পারতেন না। রাজশাহী বিশ^বিদ্যালয়কে নিয়ন্ত্রণ করা হতো এই কাটাখালী থেকে। সেই কাটাখালী এখন পরিচ্ছন, সুন্দর একটি পৌরসভায় পরিণত হয়েছে। কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না।
ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে যুক্ত হয়ে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। তিনি বলেন, কাটাখালীর ইতিহাসে এটি সবচেয়ে বড় ছাত্র ও যুবসমাবেশ। এটি প্রমাণ করে যে মেয়র আব্বাসের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই আসছে নির্বাচনে নৌকাকে এবার সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাহলে কাটাখালীর উন্নয়নের ধারাহিকতা রক্ষা হবে।
সভায় কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও মেয়র আব্বাস আলী বলেন, আজকে কাটাখালীর ছাত্র ও যুবসমাজ ঐক্যবদ্ধ। যারা ষড়যন্ত্র করছেন তাদের মোকাবিলার জন্য বহিরাগত মানুষের দরকার নেই। কাটাখালীর ছাত্র ও যুবসমাজই ঐক্যবদ্ধ হয়ে দাঁতভাঙা জবাব দেবে।
সভায় আরও বক্তব্য দেন- পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ আলী, তরুণ নেতা আসিফ হোসেন, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু প্রমুখ। সভায় প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। সভা শেষে তারা মেয়র আব্বাস আলীর পক্ষে পৌর এলাকায় একটি মিছিল করেন। মিছিল থেকে তারা মেয়রের পক্ষে নানা শ্লোগান দেন।


নিউজরুম ১৬-১১-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 285 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com