শিরোনামঃ
দিলীপ গৌর ৩০-০৯-২০২০ ০৬:০৩ অপরাহ্ন |
শাহাজদপুর প্রতিনিধি : শাহজাদপুরে ১নং খাস খতিয়ানের (ভূমি) নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকাবস্থায় ওই (ভূমি) বে-দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের হকার্স মার্কেটে। জানা গেছে, উপজেলার দ্বারিয়াপুর মৌজার সাবেক ৫৫৩৪/৫৮১৮, আরএস ১০৯১১নং দাগের ০.১০ একর ভ‚মি ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি সম্পত্তি।
সেখানে ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে বছর সাল লিজ নিয়ে দীর্ঘদিন যাবৎ কাপজের ব্যবসা করে আসছে। ওই লিজ নিয়ে ব্যবসা করাবস্থায় আব্দুল লতিফ প্রাং, আব্দুর রউফ মাষ্টার, আব্দুল হান্নান, হাজী আবু সাঈদরা সরকারকে বিবাদী করে সিরাজগঞ্জের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে অপর প্রকার ১৮/২০১৬ নং মামলা দায়ের করে। উক্ত মামলার শুনানী শেষে বিজ্ঞ বিচারক গত ০৭/১১/২০১৭ ইং তারিখে সরকারের বিপক্ষে রায় দেন।
ওই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ মহামান্য সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের এফ,এ (প্রথম আপীল)- ৭০/২০১৯ দায়ের করলে, প্রথম আপীল এফ, এ ৭০/২০১৯ নং মামলার শুনানি শেষে বিজ্ঞ বিচারপতি গত ২৯/০৮/২০২০ ইং তারিখে নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন। সেই নিষেধাজ্ঞার আদেশের বিষয় উল্লেখ করে ব্যবসায়ীদের পক্ষে মোঃ আলী আজম খান গত ০১/০৯/২০২০ ইং তারিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
সেই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ০৯/০৯/২০২০ ইং তারিখে লিয়াকত সালমান, সহকারী কমিশনার, আর এম শাখা- এর স্বাক্ষরিত একটি নির্দেশপত্র সহকারী কমিশনার (ভূমি) শাহজাদপুর বরাবর প্রেরণ করেন। এদিকে, মাননীয় হাই কোর্টে মামলা বিচারাধীন থাকাবস্থায় গতকাল ২৯/০৯/২০২০ ইং মঙ্গলবার রাতে আব্দুল লতিফ গংরা ওই ভূমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয়।
খবর পেয়ে শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে কর্মকর্তারা গিয়ে ওই সাইনবোর্ডটি অপসারণ করে। ভূমি অফিসের কর্মকর্তারা জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও ওই মার্কেটে সাইনবোর্ড লাগিয়ে দেওয়ায় আমরা সাইনবোর্ড সরিয়ে ফেলি। আজ ৩০ সেপ্টেম্বর বুধবার শাহজাদপুর উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রনি খান শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আক্তার হোসেন, পান্না লোদী, খন্দকার শিপন, আলী আজম, শাহাজান আলী, আবু মিয়া সাংবাদিকদের জানান, আমরা ৪০ বছর ধরে প্রায় ৩‘শ দোকান দিয়ে হকার্স মার্কেটে সরকারের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করে আসছি।
অথচ আব্দুল লতিফ জাল দলিল করে আমাদের জায়গা অবৈধভাবে দখল করার চেষ্টা করছে। ব্যবসায়ীরা ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন। এ ব্যাপারে আব্দুল লতিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোন জায়গা দখল করিনাই। সিরাজগঞ্জ বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় দেওয়ার পর আমি ওই জায়গায় সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। যার মামলা নং- ১৮/১৬। অন্যদিকে এই জায়গা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com