কাজিপুরে নৌকা পেলেন নাসিমপুত্র জয়ঃ নেতাকর্মিদের উল্লাস
০৮ নভেম্বর, ২০২৬ ০৫:০৮ অপরাহ্ন

  

কাজিপুরে নৌকা পেলেন নাসিমপুত্র জয়ঃ নেতাকর্মিদের উল্লাস

আব্দুল জলিল
৩০-০৯-২০২০ ০৪:২০ অপরাহ্ন
কাজিপুরে নৌকা পেলেন নাসিমপুত্র জয়ঃ নেতাকর্মিদের উল্লাস

আবদুল জলিলঃ সিরাজগঞ্জ ০১ কাজিপুর আসনে নৌকা প্রতীক পেলেন সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। বুধবার ( ৩০ সেপ্টেম্বর) দলের সাধারন সম্পাদক কাজিপুর আসনে নৌকার প্রার্থী হিসেবে জয় এর নাম ঘোষণা করেন। ঘোষণার পর পরই কাাজিপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা রাস্তায় নেমে আসে। এসময় তারা আনন্দ মিছিল করে এবং রং মাখায় এবং নেতাকর্মিদের মাঝে মিস্টি বিতরণ করে।

পরে দলীয় কার্যালয়ে দলটির সাধারন সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, “ কাজিপুরের মানুষ মনসুর পরিবারের প্রতি শ্রদ্ধাশীল। মাননীয় প্রধানমন্ত্রি সেই শ্রদ্ধার প্রতি সম্মান জানিয়ে জয় সাহেবকে নৌকার প্রার্থী করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের নৌকার প্রার্থী বিপুল ভোটে জয় সাহেবকে জয়ী করে এই আসনটি আমরা মাননীয় প্রধানমন্ত্রিকে উপহার দিবো।”

 হোয়াটস আপ বার্তায় প্রকৌশলী তানভীর শাকিল জয় মাননীয় প্রধানমন্ত্রিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ তার অসীম  স্নেহের ফলে আজকে সিরাজগঞ্জ-০১ আসনে আমাকে মনোনয়ন দিয়েছে।”

 কাজিপুরের নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, “মরহুম আলহাজ্ব নাসিমের পূণ্যভূমি কাজিপুরের মর্যাদা যেন রক্ষা পায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এসময় দলের নেতাকর্মিদের বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়ে জয় বলেন, ‘ আপনাদের সকলের প্রতি মনসুর পরিবার কৃতজ্ঞ। আজীবন যেন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি এই প্রতিজ্ঞা করছি। ”   


আব্দুল জলিল ৩০-০৯-২০২০ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 368 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com