শিরোনামঃ
দিলীপ গৌর ২৯-০৯-২০২০ ০৬:৫৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে গতকাল ২৮ সেপ্টেম্বর সোমবার রাতে শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ী খাদেমুল হাফিজিয়া মাদরাসায় কোরআন শরীফ বিরতণ করলেন, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার। এদিন রাতে মাদরাসার শিক্ষার্থীদের হাতে তিনি নিজ হাতে কোরআন শরীফ তুলে দেন। শিক্ষার্থীরা এগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে।
এ সময় প্রধানমন্ত্রীর সুস্থ্যতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। বিকেলে হযরত মখদুম শাহদৌলা মাজার ও মসজিদে মিলাদ মাহফিল এবং তাবারক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সোহেল রানা, সেলিম হোসেন, আলামিন হোসেন, আব্দুল্লাহ্ আল মামুন, টুটুল হোসেন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com