সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন
১৮ এপ্রিল, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

আব্দুল জলিল
২৯-০৯-২০২০ ০৯:০৩ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

স্টাফ রির্পোটারঃ

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।

 সোমবার(২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা খ.ম আখতার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য জেলা কালচারাল অফিসার মাহমুুদুল হাসান লালন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামস-ই এলাহী অনু, অরুণিমা সঙ্গীতালয়ের পরিচালক সূর্য্য বারী, প্রভাষক আতাউর রহমান বরাত, উত্তম কুমার, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন সম্পাদক রুবাইয়াত খান রনি, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, প্রচার সম্পাদক রাজীব আহম্মেদ, অর্থ সম্পাদক শাহেদ সেলিম খান, সাংস্কৃতিক সম্পাদক মনজুরুল ইসলাম ডাবলু, দপ্তর সম্পাদক আশিক আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক বিএম মামুন, নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন, এস এম আরিফ, মাকসুদা খাতুন প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন।


আব্দুল জলিল ২৯-০৯-২০২০ ০৯:০৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 356 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com