বেলকুচি উপজেলা আ'লীগের উদ্ধ্যোগে শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-০৯-২০২০ ০৬:২৪ পূর্বাহ্ন
|
|
বেলকুচি উপজেলা আ'লীগের উদ্ধ্যোগে শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগের উদ্ধ্যোগে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হহয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জন্মদিন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁনের সভাপতিতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সহ-সভাপতি গাজী দেলখোস আলী পপ্রামানিক, গাজী লুৎফর রহমান মাখন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শাহাদৎ হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চাঁন মোহাম্মদ প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-০৯-২০২০ ০৬:২৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 367 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ