রায়গঞ্জ গৃহবধুকে ধর্ষণের চেষ্টা থানায় মামলা
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:২৫ পূর্বাহ্ন

  

রায়গঞ্জ গৃহবধুকে ধর্ষণের চেষ্টা থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৮-০৯-২০২০ ০৮:০১ অপরাহ্ন
রায়গঞ্জ গৃহবধুকে ধর্ষণের চেষ্টা থানায় মামলা
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের রায়গঞ্জ ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে (৪৫) বছরের এক গৃহবধু। অভিযুক্ত আসামী আব্দুল হান্নান রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউপির (গুচ্ছ গ্রাম) খারিজা ঘুঘাট গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে। মামলার বাদী তারাভানু বলেন, একই গ্রামের নারী লোভী হান্নান প্রায়ই কুপ্রস্তাব দিত। তাদের পরিবারকে জানানোর পরেও বিচার পাই নাই। রবিবার রাত ৯টার দিকে আমাকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে পিছন দিক থেকে হান্নান আমাকে জড়িয়ে ধরে জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করে। আমার ডাক চিৎকারে আমার ছেলে সহ প্রতিবেশী লোকজন এগিয়ে এসে হান্নানকে হাতেনাতে আটক করে। তিনি আরো বলেন, আটকের ঘটনা জানাজানি হলে, হান্নানের লোকজন এক পর্যায়ে আমাকে প্রাণনাশের হুমকী দিয়ে হান্নানকে জোরপুর্বক ছিনিয়ে নিয়ে যেতে চাইলে উপস্থিতিরা বাধা দেয়। পরে সলঙ্গা থানার এসআই আজাদ ঘটনাস্থল থেকে কৌশলে অভিযুক্ত হান্নানকে উদ্ধার করে ছেড়ে দেন বলে অভিযোগ করে গৃহবধুর পরিবারেরর । সোমবার দুপুরে সলঙ্গা থানায় গৃহবধু তারাভানু হাজির হয়ে একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন। সলঙ্গা থানার ওসি জাহাঙ্গীর জান্নাত তাজুল হুদা বলেন, মামলা নিয়েছি, গৃহবধু তারাভানু ন্যায় বিচার পাবে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৮-০৯-২০২০ ০৮:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 470 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com