শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-০৯-২০২০ ০৭:১৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত সভাপতি মাদার অব হিউম্যানিটি খ্যাত জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন দিন ব্যাপি নানা কর্মসূচী পালন করেছে। সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. আব্দুল হাই সরকার, শাহজাদপর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, মুস্তাক আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক তরু লোদী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, অধ্যক্ষ হায়দার আলী, অধ্যক্ষ রুহুল আমিন, মৌসুমী সরকার, জান্নাতুল ফেরদৌস লাভলী, প্রভাষক জসিম উদ্দিন, সিলভী পারভীন মিঠু, আশিকুল হক দিনার, রাসেল শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com