তাড়াশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন

  

তাড়াশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৮-০৯-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন
তাড়াশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ হুমায়ন কবির খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ,থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী বাবুল মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামন, সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামন, মৎস্য অফিসার মশগুল আজাদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৯-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 410 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com