প্রধানমন্ত্রির জন্মদিনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
১৮ এপ্রিল, ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন

  

প্রধানমন্ত্রির জন্মদিনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আব্দুল জলিল
২৮-০৯-২০২০ ০৫:২৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রির জন্মদিনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  স্টাফ রিপোর্টারঃ বিশ্ব নন্দিত রাষ্ট্রনায়ক, মাদার অব হিউমিনিটি, দেশ রত্ন  মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট গীতিকার ও সুরকার এবং জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম।

·         অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল চন্দ্র গুহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণর সিরাজ উদ্দিন আহমেদ, এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব্য ও অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল ইসলাম।

বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে জানান, যার নেতৃত্ব না হলে বাংলা নামে দেশ থাকতো না সেই মহান ব্যক্তি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের উন্নয়নের অহংকার। তার নেতৃত্বে দেশ নানা দুর্যোগের মধ্যেও সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রির দীর্ঘায়ু দান করুন।পরে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। ্র্রএরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের ও দেশের খ্যাতনামা শিল্পীগণ সঙ্গীত ও নাচ পরিবেশন করেন। 


আব্দুল জলিল ২৮-০৯-২০২০ ০৫:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 351 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com