শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৮-০৯-২০২০ ০৩:৩৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে ৷ সোমবার( ২৮ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন মসজিদে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ১৭টি কোরআন খতম ও বাদ জহর মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয় ৷
এসময় উপজেলা জামে মসজিদে চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা উপস্থিত ছিলেন ৷ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: ফারুক আহম্মেদ বলেন, প্রকল্প দপ্তরের নির্দেশনার আলোকে জেলার সকল মসজিদে আজ(সোমবার) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাদ জোহর বিশেষ দোয়ার আয়োজন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com