বেলকুচিতে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩২ পূর্বাহ্ন

  

বেলকুচিতে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০৯-২০২০ ১১:০৬ অপরাহ্ন
বেলকুচিতে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর মধ্যপাড়া গ্রামে এক মাদ্রাসা দশম শ্রেনীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর মধ্যপাড়া গ্রামে বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে উপস্থিত হন ইউএনও।

কনে স্থানীয় এক মাদ্রাসার দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী (১৫) এর সাথে জেলার শাহজাদপুর উপজেলার রুপনাই গ্রামের জৈনক তাত শ্রমিক (২৪) এর বিয়ের আয়োজন চলছিল। কনের বয়স কম হয়ায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে দেয়।

বর ও কনের মামা প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন এবং কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি থানার এএসআই মোঃ মোস্তাফিজুর রহমান, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৯-২০২০ ১১:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 387 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com