শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৯-২০২০ ১০:৩১ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার প্রান কেন্দ্র ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় মুকুন্দগাঁতী বাসষ্ট্যান্ড ও আঞ্চলিক সড়কে যানজট নিরসনে জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে আঞ্চলিক সড়কে এলোমেলো ভাবে চলাচলকারি যানবাহনগুলোকে যথানিয়মে চলার জন্য বলেন।
এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও প্রশাসনের সদস্যরা যানজট নিরসনের সহায়তা করেন। এ বিষয়ে কয়েকজন ব্যবসায়ী এবং পথচারীরা জানান, অতীতে আমাদের যানজটে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছিলো। কিন্তু কারো সে দৃশ্য চোখে পড়েনি। তাই ইউএনও’র এ উদ্যোগে যানজট নিরসনে সত্যি প্রশংসনীয়।
তারা আরো বলেন, বেলকুচিতে যোগদানের পর থেকে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান প্রশাসনিক কর্মকান্ডের পাশাপাশি জনদূর্ভোগ লাঘব এবং মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। তাদের মতো সরকারি অফিসার পাওয়া বেলকুচিবাসীর জন্য সৌভাগ্যের।
এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান জানান, বিগত দিন থেকে বেলকুচি মুকুন্দগাঁতী বানিজ্যক এলাকায় ও আঞ্চলিক সড়কে যানজটের কারণে সিরাজগঞ্জ ও এনায়েতপুর যেতে সড়কে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়েছে। এ জন্য পথচারীদের দুর্ভোগমুক্ত করা এবং দ্রুত পৌঁছানোর লক্ষ্যে তিনি নিজে দিন রাত যানজট নিরসণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, এই যানজট নিরসন করতে সবাইকে সচেতন ও সহযোগিতা করতে হবে। তাহলেই সম্ভব বেলকুচিকে যানজট মুক্ত করা।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর থেকে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে যানজট নিরসনের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। তাড়ি ধারাবাহিকতায় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের সহায়তায় তিনি এভাবে যানজট নিরসনে ভূমিকা রাখেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com