শাহজাদপুরের কৈজুরীতে ফেয়ার প্রাইসের ৮ টন চালসহ আটক ৩
০১ মে, ২০২৬ ০৬:২২ অপরাহ্ন

  

শাহজাদপুরের কৈজুরীতে ফেয়ার প্রাইসের ৮ টন চালসহ আটক ৩

দিলীপ গৌর
২৭-০৯-২০২০ ০৬:১৭ অপরাহ্ন
শাহজাদপুরের কৈজুরীতে ফেয়ার প্রাইসের ৮ টন চালসহ আটক ৩

শাহজাদপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে পাচারের সময় দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ফেয়ার প্রাইস (১০ টাকা কেজি) এর ৮ টন চালসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো- উল্লাপাড়া উপজেলার পাড় সোনতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ট্রাক চালক রুবেল (৩০), একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে হেলপার আলম (৩৬) এবং উপজেলার নাগ রৌহা গ্রামের কামরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৫)।

ট্রাক ভর্তি চালসহ তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে ৬ জনকে আসামী করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল হক। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ২৭ সেপ্টেম্বর রোববার ভোর রাতে কৈজুরী বাজার থেকে ১০ টাকা কেজি দরের ১‘শ ৩৪ বস্তা (৮ মেট্রিক টন) চাল পাচারের সময় শাহজাদপুর করতোয়া ব্রিজ থেকে চাউলের ট্রাকসহ তিনজনকে আটক করে থানা পুলিশ।

এ দিন রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কৈজুরী বাজার থেকে ডিলারদের এই চাল ১২ হাজার টাকা ট্রাক ভাড়া মিটিয়ে তারা উল্লাপাড়ার ব্যবসায়ী মনিরুল ইসলামের দোকানে নিয়ে যাচ্ছিল। এই চাউলের বিষয়ে তারা পরিস্কার করে আর কিছু বলতে পারে না।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল হক জানান, ‘পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ভোক্তাদের কাছ থেকে অভিযুক্তরা চাউল কিনে কৈজুরী বাজারের কোন এক জায়গায় জমা করে রাখে। ওই চাউলই গভীর রাতে তারা পাচার করতেছিল। এজন্য আটক তিনজন ছাড়াও কৈজুরী ইউনিয়নের সেলিম হোসেন, আক্কাস আলী ও উল্লাপাড়ার মনিরুলসহ ৬ জনের বিরুদ্ধে তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় আজ ২৭ সেপ্টেম্বর রোববার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। চাউলের ঘটনায় গোটা শাহজাদপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 


দিলীপ গৌর ২৭-০৯-২০২০ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 315 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com