শিরোনামঃ
আব্দুল জলিল ২৬-০৯-২০২০ ০৮:৩৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ আসন্ন ঢাকা ৫ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে তার নির্বাচনী গানের সিডি উপহার দেয়া হয়েছে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের কথা ও সুরে নির্বাচনী গানটি গেয়েছেন বিশিষ্ট কণ্ঠ শিল্পী সুলতানা পারভীন রুমা।
শনিবার (২৬ সেপ্টেম্বর)বিকেলে কাজী মনিরুল ইসলাম মনুর নির্বাচনি কার্যালয়ে এই সিডিটি হস্তান্তর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম।
এসময়. উপস্থিত ছিলেন শ্যামল কান্তি নাগ, সাগরিকা মন্ডল, রহিমা আক্তার রিনা প্রমূখ। এসময় আ.লীগ মনোনীত প্রার্থী কাজী মরিরুল ইসলাম মনু নির্বাচনী গানের সিডি উপহার দেবার জন্যে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘“মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব ওরফে বঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত এই সংগঠনটি অনেক দূর এগিয়ে যাবে। সুষ্ঠু সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এদেশকে জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে এই সংগঠন সঠিক পথেই এগুচ্ছে। আমি এই সংগঠনের সমৃদ্ধি কামনা করছি। তিনি আরও জানান, ইনশা আল্লাহ নির্বাচিত হলে আমি এই সংগঠনের যেকোন কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com