বেলকুচি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী রেজার মতবিনিময় সভা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৬-০৯-২০২০ ০৭:২৪ অপরাহ্ন
|
|
বেলকুচি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী রেজার মতবিনিময় সভা
জহুরুল ইসলাম:
আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি পৌর সভার মেয়র পদপ্রার্থী সাজ্জাদুল হক রেজার মুকুন্দগাঁতী গ্রামের জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বেলকুচির পৌর এলাকার মুকুন্দগাঁতী কড়ইতলা মোড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বেলকুচি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাসের বক্কারের সঞ্চালনায় ও সমাজ সেবক হাজী হয়রত আলী প্রমানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি পৌর মেয়র পদপ্রার্থী সাজ্জাদুল হক রেজা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, যুবলীগের সাবেক যুগ্ন-আহব্বায়ক ফারুক সরকার, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ সরকার বেলকুচি কলেজ ছাত্রলীগের জিএস নয়ন আহাম্মেদ, বেলকুচি পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু সাইদ সরকার,শফিকুল ইসলাম শফি প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৬-০৯-২০২০ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 454 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ