শিরোনামঃ
দিলীপ গৌর ২৬-০৯-২০২০ ০৬:৫৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের শারিরীক সুস্থ্যতা কামনায় গতকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
মিলাদ ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন- পৌর মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরু লোদী, বনিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসলাম আলী, রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার আবু সাইদ সরকার, আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন খাঁ, হিরু বিশ্বাস, আনিস, রফিকুল ইসলাম, রাইয়ান লোদী, দিলদার হোসেন প্রমুখ।
শেষে আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের শারিরীক সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com